
অভ্যর্থনার উত্তর
১৮৯৩, ১১ই সেপ্টেম্বর চিকাগো ধর্ম-মহাসভার প্রথম দিনের অধিবেশনে সভাপতি
কারভিনাল গিবন্স্ শ্রোতাদের কাছে পরিচয়
করিয়ে দিলে অভ্যর্থনার উত্তরে স্বামীজী
বলেন
হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদের যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করেছেন,তার উত্তর দেবার
জন্য উঠতে গিয়ে আমার হৃদয় অনিবর্চনীয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন সন্ন্যাসি-সমাজের পক্ষ
থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সর্বধর্মের যিনি
মাতৃ-স্বরূপ, তাঁর নামে আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সব জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু
নরনারীর হয়ে আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি।
এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই, যারা
প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এমন মন্তব্য প্রকাশ করলেন যে, অতি দূরদেশবাসী
জাতিগুলির মধ্যে থেকে যারা এখানে মিলিত হয়েছেন, তাঁরাও নানা দেশে পরধর্মসহিষ্ণুতার ভাব
প্রচারের গৌরব দাবি করতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল পরমতসহিষ্ণুতা ও সর্বাধিক মত
স্বীকার করার শিক্ষা দিয়ে এসেছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি।
আমরা শুধু সকল ধর্মকে সহ্য করিনা, সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে ধর্মের
পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজী ‘এক্সক্লুশন’ (ভাবার্থ বহিষ্করণ, পরিবর্জন)
শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি। যে জাতি
পৃথিবীর সব ধর্মের ও সব জাতির অত্যাচারিত ও আশ্রয়প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে, আমি সেই জাতির
অর্ন্তভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি আপনাদের এ-কথা বলতে গর্ব অনুভব
করছি যে, আমরাই ইহুদীদের খাঁটি বংশধরগণের অবশিষ্ট অংশকে সাদরে হৃদয়ে ধারণ করে রেখেছি; যে বছর রোমানদের
ভয়ংঙ্কর উৎপীড়নে তাদের পবিত্র মন্দির বিধ্বস্ত হয়, সেই বছরই তারা দক্ষিণভারতে আমাদের
মধ্যে আশ্রয়লাভের জন্য এসেছিল। জরথুষ্ট্রের অনুগামী মহান পারসীক জাতির অবশিষ্ট অংশকে যে ধর্মাবলম্বিরা আশ্রয় দান করেছিল এবং আজ পর্যন্ত যারা তাদের প্রতিপালন করছে, আমি তাদেরই অন্তর্ভুক্ত।
Foot Note:

১ শিবমহিম্নঃ স্তোত্রম্