eLibrary of Vivek Sanjivani: "An Initiative for Healthcare and Education"

Bangla

শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত

100%
শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত cover page
Book Title শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত
Language Bangla
Section Sri Ramakrishna
Source Vivek Sanjivani eLibrary
শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত

 শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত

                শ্রীম-কথিত

 

              বিবেক সঞ্জীবনী

            ইলাইব্রেরি সংস্করণ

 

                  সংস্করণ রূপায়ক

                 স্বামী দিব্যসুখানন্দ

ভূমিকা

 

        তৈত্তিরীয় উপনিষদে (২/৪/১)বলা হয়েছে—‘যতো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ’—অর্থাৎ যে মনোময় আত্মাকে বিষয় করতে না পেরে মনোবৃত্তির সঙ্গে বাক্যসকলও তাঁর থেকে ফিরে আসে। শব্দ বা কথার মধ্যে দিয়ে তাঁকে আমরা প্রমাণ করতে পারি না। মনও তাঁকে ধারণা করতে অসমর্থ। কেন উপনিষদ (১/৬)ঘোষণা করছেন—‘যন্মনসা ন মনুতে’—অর্থাৎ অন্তঃকরণসহায়ে যাঁকে লোকে চিন্তা করতে পারে না। আবার কঠোপনিষদে (২/১/১১)বলা হয়েছে— ‘মনসৈবেদমাপ্তব্যং’—অর্থাৎ মনের দ্বারাই এই ব্রহ্ম উপলভ্য।

        ‘রামকৃষ্ণ কথামৃত’-গ্রন্থে দেখা যায় এইসব কথার প্রকৃত অর্থ শ্রীঠাকুর তাঁর সাধনার মধ্যে দিয়ে অনুভব করে আপাত-বিরোধ নিরসন করে বলছেন,“তাঁকে দর্শন করা যায়। শুদ্ধ মন,শুদ্ধ বুদ্ধিতে দর্শন করা যায়।”“মন আসক্তিশূন্য হলেই তাঁকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধ মনও যা শুদ্ধ বুদ্ধিও তা—শুদ্ধ আত্মাও তা।”এটি শাস্ত্রেরও সিদ্ধান্ত। আত্মতত্ত্ব সাধারণের (অশুদ্ধ মনের) গোচর নয় বটে কিন্তু আচার্য ও শাস্ত্রের উপদেশের ফলে শুদ্ধ,নির্মল মনের গোচর হয়। তাই শ্রীঠাকুরের উপদেশ বহু আপাত-বিরোধী পথ ও কথার মধ্যে সমন্বয় সাধন করে সকল মানুষকে প্রাত্যহিক আধ্যাত্মিক জীবন যাপনের সুস্পষ্ট পথের সন্ধান দেয় এবং এগিয়ে চলার অনন্ত প্রেরণা দান করে।

শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত (শ্রীম)
শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত (শ্রীম)

             কলিকাতায় শ্রীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন       ৪৪

             বিদ্যাসাগরের বাটী; বিদ্যাসাগর; ঠাকুর শ্রীরামকৃষ্ণ -- জ্ঞানযোগ বা বেদান্ত  

             বিচার; জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ -- এই তিনের সমন্বয়-  

                Reconciliation of Non-Dualism, Qualified Non-Dualism and  

                Dualism; ভক্তিযোগের রহস্য- The secret of Dualism;

             ঈশ্বরকে ভালবাসা জীবনের উদ্দেশ্য -- The end of life; ঠাকুর অহেতুক

             কৃপাসিন্ধু

             ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্তসঙ্গে  ৫৯

             দক্ষিণেশ্বরে কেদারের উৎসব; কামিনী-কাঞ্চনই যোগের ব্যাঘাত - সাধনা ও

             যোগতত্ত্ব; গুরুশিষ্য-সংবাদ – গুহ্যকথা; পূর্বকথা -- শ্রীরামকৃষ্ণের প্রথম

             প্রেমোন্মাদ কথা – ১৮৫৮; কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে -- নরেন্দ্রকে

             প্রেমালিঙ্গন; শ্রীরামকৃষ্ণ ৺বিজয়াদিবসে দক্ষিণেশ্বর-মন্দিরে ভক্তসঙ্গে;

             ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর -- সকলই পন্থা -- শ্রীবৃন্দাবন-দর্শন;

             দক্ষিণেশ্বর-মন্দিরে বলরামাদি সঙ্গে -- বলরামকে শিক্ষা

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত (প্রথম খণ্ড)

সূচীপত্র

 

ভূমিকা

উপক্রমণিকা                                                            ১

ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত

 

দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণঃ                                                ৮

কালীবাড়ী ও উদ্যান; প্রথম দর্শন; দ্বিতীয় দর্শন -গুরুশিষ্য সংবাদ;তৃতীয় দর্শন;উপায় – বিশ্বাস; সমাধি

মন্দিরে; চতুর্থ দর্শন; অন্তরঙ্গ সঙ্গে - আমি কে?

 

শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গেঃ                                                 ৩৩

বলরাম-মন্দিরে ; শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে - প্রাণকৃষ্ণের বাটীতে; কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন

 

কলিকাতায় শ্রীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলনঃ                           ৪৪

বিদ্যাসাগরের বাটী; বিদ্যাসাগর; ঠাকুর শ্রীরামকৃষ্ণ -- জ্ঞানযোগ বা বেদান্ত বিচার; জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ - এই তিনের সমন্বয়; ভক্তিযোগের রহস্য;ঈশ্বরকে ভালবাসা জীবনের উদ্দেশ্য ; ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু

 

ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্তসঙ্গেঃ                         ৫৯ দক্ষিণেশ্বরে কেদারের উৎসব; কামিনী-কাঞ্চনই যোগের ব্যাঘাত - সাধনা ও যোগতত্ত্ব; গুরুশিষ্য-সংবাদ – গুহ্যকথা; পূর্বকথা -- শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা – ১৮৫৮; কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে – নরেন্দ্রকে প্রেমালিঙ্গন; শ্রীরামকৃষ্ণ ৺বিজয়াদিবসে দক্ষিণেশ্বর-মন্দিরে ভক্তসঙ্গে;ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর -- সকলই পন্থা -- শ্রীবৃন্দাবন-দর্শন;দক্ষিণেশ্বর-মন্দিরে বলরামাদি সঙ্গে -- বলরামকে শিক্ষা।

 

শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথনঃ            ৮১

শ্রীরামকৃষ্ণ -'সমাধিমন্দিরে';আত্মা অবিনশ্বর -- পওহারী বাবা;জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়; বেদ ও তন্ত্রের সমন্বয় -- আদ্যাশক্তির ঐশ্বর্য; এ সংসার কেন; ব্রাহ্মদিগকে উপদেশ -- খ্রীষ্টধর্ম, ব্রাহ্মসমাজ ও পাপবাদ; শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকাবিহার -- সর্বভূতহিতে রতাঃ; কেশবকে শিক্ষা -- গুরুগিরি ও ব্রাহ্মসমাজে -- গুরু এক সচ্চিদানন্দ; কেশবাদি ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ; সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতি সঙ্গে

সিঁথি ব্রাহ্মসমাজ-দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্মভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দঃ      ৯৫

উৎসব মন্দিরে শ্রীরামকৃষ্ণ; ভক্ত-সম্ভাষণে; তিন প্রকার আচার্য; ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না; ঈশ্বরদর্শন -- সাকার না নিরাকার? ঈশ্বরলাভের লক্ষণ

 

-- সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান; ব্রাহ্মসমাজের প্রার্থনাপদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য-বর্ণনা;

 

সার্কাস রঙ্গালয়ে -- গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণঃ                                    ১০৬

সার্কাস রঙ্গালয়ে ও বলরাম মন্দিরে; ষড়ভুজদর্শন ও শ্রীরাজমোহনের বাড়িতে শুভাগমন – নরেন্দ্র; শ্রীযুক্ত মনোমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটীতে শ্রীরামকৃষ্ণ; মণি মল্লিকের ব্রাহ্মোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ

 

শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামি ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশঃ                                  ১১৩

মুক্তপুরুষের শরীরত্যাগ কি আত্মহত্যা? জীব চার থাক -- বদ্ধজীবের লক্ষণ কামিনী-কাঞ্চন; তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব; কামিনী-কাঞ্চন জন্য দাসত্ব; ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য; মায়া বা অহং-আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বরলাভ; ভক্তিযোগ যুগধর্ম -- জ্ঞানযোগ বড় কঠিন -- "দাস আমি" -- "ভক্তের আমি" -- "বালকের আমি"বাবুরাম প্রভৃতির সঙ্গে, ফ্রি উইল সম্বন্ধে কথা -- তোতাপুরীর আত্মহত্যার সঙ্কল্প; দক্ষিণেশ্বরে মারোয়াড়ী ভক্তগণসঙ্গে শ্রীরামকৃষ্ণ

 

ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্তসঙ্গেঃ                     ১৩০

ভাবরাজ্য ও রূপদর্শন;

ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি;ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীরাধার ভাব;অভ্যাসযোগ -- দুই পথ -- বিচার ও ভক্তি

বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটীতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে কীর্তনানন্দে                  ১৩৮

 

শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে ও বলরাম-মন্দিরেঃ                                                         ১৪০

রাখাল, রাম, নিত্যগোপাল, চৌধুরী প্রভৃতি ভক্তসঙ্গে; ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্তসঙ্গে -- রাখালের প্রতি গোপালভাব;  দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব;  জন্মোৎসবে ভক্তসঙ্গে –

সন্ন্যাসীর কঠিন নিয়ম; সাকার-নিরাকার -- ঠাকুর শ্রীরামকৃষ্ণের রামনামে সমাধি; কীর্তনানন্দে ও সমাধিমন্দিরে;

গোস্বামী সঙ্গে সর্বধর্ম-সমন্বয়প্রসঙ্গে;  ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নিত্যসিদ্ধ ও কৌমার বৈরাগ্য; পঞ্চবটীমূলে কীর্তনানন্দে;  

ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থধর্ম;  দক্ষিণেশ্বর-কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে কথোপকথন;

গেরুয়াবসন ও সন্ন্যাসী –

অভিনয়েও মিথ্যা ভাল নয়;নরেন্দ্র, রাখাল প্রভৃতি ভক্তসঙ্গে বলরাম-মন্দিরে ;শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর-মন্দিরে -- মণিলাল ও কাশীদর্শন;

গৃহস্থ ও কর্মযোগ; দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ –প্রেমতত্ত্ব;শ্রীরামলাল প্রভৃতির গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি; শ্রীরামকৃষ্ণের ঈশ্বরাবেশ, তাঁহার মুখে ঈশ্বরের বাণী; অধরের প্রতি উপদেশ -- সম্মুখে কাল।

 

ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণঃ                                                                                                       ১৭৪

শ্রীশ্রীঅন্নপূর্ণাপূজা উপলক্ষে ভক্তসঙ্গে সুরেন্দ্রভবনে; ভক্তসঙ্গে সংকীর্তনানন্দে – সমাধিমন্দিরে; ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সাকার-নিরাকার; শ্রীরামকৃষ্ণ সিঁথির ব্রাহ্মসমাজে ব্রাহ্মভক্তসঙ্গে; শ্রীরামকৃষ্ণ ও আচার্য শ্রীবেচারাম -- বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে;নন্দনবাগান ব্রাহ্মসমাজে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তসঙ্গে;শ্রীরামকৃষ্ণ হরিকীর্তনানন্দে –

 

-হরিভক্তি-প্রদায়িনী সভায় ও রামচন্দ্রের বাটীতে শ্রীরামকৃষ্ণ;  দক্ষিণেশ্বর-মন্দিরে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ;  কলিকাতায় বলরাম ও অধরের বাটীতে শ্রীরামকৃষ্ণ;  ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ভক্তমন্দিরে -- শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তনানন্দে ।

 

ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যেঃ                                                                ১৯৬

দক্ষিণেশ্বরে ফলহারিণী-পূজাদিবসে ভক্তসঙ্গে; পূর্বকথা -- শ্রীরামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপদর্শন; মণিলাল প্রভৃতি সঙ্গে -- ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু;মণিলাল প্রভৃতি সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকারবাদ; ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা; হাজরার সঙ্গে কথা -- গুরুশিষ্য-সংবাদ; ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে -- শ্রীযুক্ত রাখাল, রাম, কেদার, তারক, মাস্টার প্রভৃতির ভক্তসঙ্গে;

দক্ষিণেশ্বরে মণিরামপুর ও বেলঘরের ভক্তসঙ্গে

শ্রীরামকৃষ্ণ মণিরামপুর ভক্তসঙ্গে

বেলঘরের ভক্তসঙ্গে

বেলঘরের ভক্তকে শিক্ষা -- ব্যাকুল হয়ে আর্জি কর – ঠিক

 ভক্তের লক্ষণ; দক্ষিণেশ্বরে দশহরাদিবসে গৃহস্থাশ্রমকথা-প্রসঙ্গে;  

সাধনার প্রয়োজন -- গুরুবাক্যে বিশ্বাস -- ব্যাসের বিশ্বাস

শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে

ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটীর মহোৎসবক্ষেত্রে রাখাল, রাম, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্তসঙ্গেঃ                  ২২৩

ঠাকুর সংকীর্তনানন্দে -- ঠাকুর কি শ্রীগৌরাঙ্গ?--শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ

 

 শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহেঃ                                                                                       ২২৮

শ্রীরামকৃষ্ণ বলরামের মন্দিরে রাখাল, মাস্টার প্রভৃতির সঙ্গে; নানাভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তমন্দিরে;

ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্তসঙ্গে; শ্রীযুক্ত অধর সেনের বাটীতে কীর্তনানন্দে; যদু মল্লিকের বাড়ি -- সিংহবাহিনী সম্মুখে -- 'সমাধিমন্দিরে';৺খেলাৎ ঘোষের বাটীতে সুভাগমন -- বৈষ্ণবকে শিক্ষা; দক্ষিণেশ্বর-কালীবাটীতে ভক্তসঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন -- বিদ্যাসাগর ও কেশব সেনের কথা; “ব্রহ্ম ত্রিগুণাতীত-মুখে বলা যায় না”। সমাধিমন্দিরে; বলরাম-মন্দিরে ঈশ্বরদর্শন কথা;  আদ্যাশক্তি ও অবতারতত্ত্ব

দক্ষিণেশ্বর-মন্দিরে ভক্তসঙ্গে;  

মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী –

বিষ্ণুপুরে মৃন্ময়ীদর্শন; ‘সমাধিমন্দিরে’'-- কাপ্তেন ও নরেন্দ্রের আগমন; সচ্চিদানন্দলাভের উপায় -- জ্ঞানী ও ভক্তের প্রভেদ; নরেন্দ্রসঙ্গে -- জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়; সন্ধ্যাসমাগমে হরিধ্বনি -- নরেন্দ্রের কত গুণ; মণিমোহনকে শিক্ষা

ব্রহ্মদর্শনের লক্ষন-ধ্যানযোগ;

গুরুশিষ্য-সংবাদ – গুহ্যকথা; দক্ষিণেশ্বর-মন্দিরে রতন প্রভৃতি ভক্তসঙ্গে; তান্ত্রিক সাধন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তানভাব; নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস; চিন্ময় রূপ কি -- ব্রহ্মজ্ঞানের পর বিজ্ঞান -- ঈশ্বরই বস্তু; শ্রীযুক্ত অধরের বাড়ি -- রাখাল, ঈশান প্রভৃতি ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ;                                      আদ্যাশক্তির উপাসনাতেই ব্রহ্ম-উপাসনা—

ব্রহ্ম ও শক্তিঅভেদ; দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে;                                                                              পণ্ডিত ও সাধুর প্রভেদ -- কলিযুগে নারদীয় ভক্তি;

দক্ষিণেশ্বরে গুরু শ্রীরামকৃষ্ণ -- পরমহংস অবস্থা প্রদর্শন; দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতি ভক্তসঙ্গে; শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসবে; 

শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম-সমন্বয়ে -- বলরামের পিতার সঙ্গে কথা; দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মীপূর্ণিমা;

কাঁসারিপাড়ার হরিসভা ভক্তসঙ্গে;

 

শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপটী ব্রাহ্মসমাজে, কমলকুটিরে ও শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে আগমনঃ           ২৯৬

শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন; গৃহস্থের প্রতি উপদেশ; শ্রীযুক্ত বিজয় গোস্বামীর নির্জনে সাধন; ভাব ও কুম্ভক -- মহাবায়ু উঠিলে ভগবানদর্শন; কেশবের বাটির সম্মুখে -- "পশ্যতি তব পন্থানম্"; শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ –

ঈশ্বরাবেশে মার সঙ্গে কথা; ব্রহ্ম ও শক্তি অভেদ – মানুষলীলা; ব্রাহ্মসমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা – পূর্বকথা; কেশবের সঙ্গে কথা -- ঈশ্বরের হাসপাতালে আত্মার চিকিৎসা; ব্রাহ্মসমাজ ও বেদোল্লিখিত দেবতা -- গুরুগিরি নীচবুদ্ধি ; শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন;

গৃহস্থাশ্রমে ঈশ্বরলাভ – উপায়।

 

দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী-মন্দিরেঃ                                                     ৩১৭

ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-কালীমন্দিরে ভক্তসঙ্গে; ঠাকুরের তপস্যা -- ঠাকুরের আত্মীয়গণ ও ভবিষ্যৎ মহাতীর্থ; হরিকথাপ্রসঙ্গে; সেবক-হৃদয়ে; মণি, রামলাল, শ্যাম ডাক্তার, কাঁসারিপাড়ার ভক্তেরা; ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রতিমাপূজা -- ব্যাকুলতা ও ঈশ্বরলাভ; 'প্রয়োজন' (END OF LIFE) ঈশ্বরকে ভালবাসা; দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গসঙ্গে; শ্রীরাখাল, লাটু, জনাইয়ের মুখুজ্জে প্রভৃতি ভক্তসঙ্গে; শ্রীরামকৃষ্ণ দর্শন ও বেদান্ত সম্বন্ধে গুহ্য ব্যাখ্যা -- অদ্বৈতবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদ -- জগৎ কি মিথ্যা?জীবনের উদ্দেশ্য ঈশ্বরদর্শন -- উপায় প্রেম; দক্ষিণেশ্বর-মন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে; ঠনঠনে সিদ্ধেস্বরী কালীমন্দিরে ও যদু মল্লিকের বাতিতে; বিল্বমূলে ও পঞ্চবটীতলায় শ্রীরামকৃষ্ণ;

শ্রীরামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্তসঙ্গে; দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে -- বলরামের পিতা প্রভৃতি; শ্রীরামকৃষ্ণ, ভবনাথ, রাখাল, মণি, লাটু প্রভৃতি সঙ্গে।

 

গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গেঃ                                                                                              ৩৪৮

সমাধিমন্দিরে -- ঈশ্বরদর্শন ও ঠাকুরের পরমহংস অবস্থা; গুহ্যকথা; রাখাল, রাম, সুরেন্দ্র, লাটু প্রভৃতি ভক্তসঙ্গে; ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগশিক্ষা – শিবসংহিতা; শ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে; ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ -- শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটীতে শুভাগমন; ঈশ্বরকর্তা- অথচ কর্মের জন্য জীবের দায়িত্ব-Responcibility; শ্রীরামকৃষ্ণের ধর্মসমন্বয়-ঈশ্বরকোটির অপরাধ হয় না;  দক্ষিণেশ্বর-মন্দিরে রাখাল, রাম, কেদার প্রভৃতি ভক্তসঙ্গে -- বেদান্তবাদী সাধুসঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা।

 

ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে ভক্তসঙ্গেঃ                                                                          ৩৭০

তান্ত্রিক ও ভক্ত প্রভৃতি সঙ্গে; জ্ঞানপথ ও বিচারপথ -- ভক্তিযোগ ও ব্রহ্মজ্ঞান; মণির সহিত কথোপকথন; সাধনকালে বেলতলায় ধ্যান ১৮৫৯-৬১ -- কামিনী-কাঞ্চনত্যাগ;  

 

 

গুরুদেব শ্রীরামকৃষ্ণ -- ভক্তজন্য ক্রন্দন ও প্রার্থনা; দক্ষিণেশ্বর-মন্দিরে রাখাল, মাস্টার, মহিমা প্রভৃতি সঙ্গে; কি করে ঈশ্বরকে ডাকতে হয় -- "ব্যাকুল হও"; শিবপুর ভক্তগণ ও আমমোক্তারি (বকলমা) -- শ্রীমধু ডাক্তার; মহিমাচরণের প্রতি উপদেশ; মহিমাচরণের শাস্ত্রপাঠ শ্রবণ ও ঠাকুরের সমাধি; পূর্বকথা-উন্মাদ, জানবাজারে বাস-সরলতা ও সত্যকথা; দক্ষিণেশ্বর-মন্দিরে মাস্টার, মণিলাল প্রভৃতি সঙ্গে; শ্রীযুক্ত মণিলাল প্রভৃতির প্রতি উপদেশ – নরলীলা; দক্ষিণেশ্বর-মন্দিরে নরেন্দ্রাদি ভক্তসঙ্গে; নরেন্দ্রাদি সঙ্গে -- নরেন্দ্রের সুখ-দুঃখ -- দেহের সুখ-দুঃখ;

দক্ষিণেশ্বরে মণিলাল প্রভৃতি ভক্তসঙ্গে; জীবাত্মা ও পরমাত্মার যোগ ও সমাধি; ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে রাখাল, রাম, নিত্য, অধর, মাস্টার, মহিমা প্রভৃতি ভক্তসঙ্গে ; ঠাকুরদাদা ও মহিমাচরণের প্রতি উপদেশ; মহিমার পাণ্ডিত্য -- মণি সেন, অধর ও মিটিং; শ্রীরামকৃষ্ণ সঙ্গে প্রাণকৃষ্ণ, মাস্টার, রাম, গিরীন্দ্র, গোপাল; শ্রীরামকৃষ্ণ ও সত্যকথা -- নরলীলায় বিশ্বাস করো; শ্রীকেশবচন্দ্র সেন ও নববিধান -- নববিধানে সার আছে; পিতা ধর্মঃ পিতা স্বর্গঃ পিতাহি পরমন্তপঃ ; দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ -- ফলহারিণীপূজা ও বিদ্যাসুন্দ্রের যাত্রা; যাত্রাওয়ালা ও সংসারে সাধনা -- ঈশ্বরদর্শনের (আত্মদর্শনের) উপায়; হরি (তুরিয়ানন্দ) নারাণ প্রভৃতি ভক্তসঙ্গে; ভক্তসঙ্গে গুহ্যকথা -- শ্রীযুক্ত কেশব সেন বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা-ভার্যা সংসারের কারন-শরনাগত হও; ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে, জন্মোৎসব্দিবসে বিজয়, কেদার, রাখাল, সুরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে; বিজয়, কেদার প্রভৃতির প্রতি কামিনী-কাঞ্চন সম্বন্ধে উপদেশ; বিজয়াদি ভক্তসঙ্গে সংকীর্তনানন্দে -- সহচরীর গৌরাঙ্গসন্ন্যাস গান; সন্ন্যাসীর কঠিন ব্রত -- সন্ন্যাসী ও লোকশিক্ষা।

 

শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসবঃ                                                                                        ৪৪৬

ভক্তসঙ্গে কীর্তনানন্দে; সরলতা ও ঈশ্বরলাভ -- ঈশ্বরের সেবা আর সংসারের সেবা; শ্রীরাধাকৃষ্ণ ও গোপীপ্রেম; ভবনাথ, মহিমা প্রভৃতি ভক্তসঙ্গে হরিকথাপ্রসঙ্গে; ব্রাহ্মভক্তসঙ্গে; বিলাতে কাঞ্চনের পূজা -- জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বরলাভ? ব্রাহ্মসমাজ ও শ্রীরামকৃষ্ণ -- প্রতাপকে শিক্ষা; প্রতাপকে শিক্ষা -- ব্রাহ্মসমাজ ও কামিনী-কাঞ্চন।

ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে সুরেন্দ্র, ভবনাথ, রাখাল, লাটু, মাস্টার, অধর প্রভৃতি ভক্তসঙ্গেঃ ৪৬০

শ্রীযুক্ত বাবুরাম, রাখাল, লাটু, নিরঞ্জন, নরেন্দ্র প্রভৃতির চরিত্র।

ঠাকুর শ্রীরামকৃষ্ণের পণ্ডিতদর্শনঃ                                                                                            ৪৬৪

ঈশানের বাটীতে; কলিতে ভক্তিযোগ -- কর্মযোগ নহে; শুধু পাণ্ডিত্য মিথ্যা -- সাধনা ও বিবেক-বৈরাগ্য; ঈশ্বরলাভের অনন্ত পথ -- ভক্তিযোগই যুগধর্ম; তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ -- আচার্যের তিন শ্রেণী; বিদায়; ঈশানের বাটীতে পুনরাগমন ।

 

শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পণ্ডিত শশধরাদি ভক্তসঙ্গেঃ                                                                       ৪৭৬

শাস্ত্রপাঠ ও পাণ্ডিত্য মিথ্যা -- তপস্যা চাই – বিজ্ঞানী; জ্ঞান ও বিজ্ঞান -- ঠাকুর ও বেদোক্ত ঋষিগণ; ঈশ্বরদর্শন জীবনের উদ্দেশ্য -- তাহার উপায়; কালীব্রহ্ম, ব্রহ্মশক্তি অভেদ -- সর্বধর্ম-সমন্বয়; ঈশ্বরলাভ ও কর্মত্যাগ-নতুন হারি- গৃহীভক্ত ও নষ্টা স্ত্রী।

 

বলরাম-মন্দিরে রথের পুনর্যাত্রায় ভক্তসঙ্গেঃ                                                                              ৪৯৩

বলরামের পিতার প্রতি সর্বধর্ম-সমন্বয়ে উপদেশ-ভক্তমাল, শ্রীমদ্ভাগবাত-পূর্বকথা-মথুরের কাছে বৈষ্ণবচরণের গোঁড়ামি ও শাক্তদের নিন্দা; ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরমহংস

 

অবস্থা -- বালকবৎ -- উন্মাদবৎ; পাণ্ডিত্য অপেক্ষা তপস্যার প্রয়োজন -- সাধ্য-সাধনা; বলরামের বাড়ি, শশধর প্রভৃতি ভক্তগণ -- ঠাকুরের সমাধি; পূর্ণযাত্রা -- রথের সম্মুখে ভক্তসঙ্গে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন।

দক্ষিণেশ্বর-মন্দিরে মাস্টার, রাখাল, লাটু, বলরাম, অধর, শিবপুরভক্তগণ প্রভৃতি সঙ্গেঃ                   ৫০৪

শিবপুর ভক্তসঙ্গে যোগতত্ত্ব কথা -- কুণ্ডলিনী ও ষট্‌চক্রভেদ; ঠাকুরের সমাধি ও জগন্মাতার সহিত কথা – প্রেমতত্ত্ব; নবাই চৈতন্য, নরেন্দ্র, বাবুরাম, লাটু, মণি, রাখাল, নিরঞ্জন, অধর।

ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত অধরের বাড়িতে নরেন্দ্রাদি ভক্তসঙ্গেঃ                                                         ৫১৫

নরেন্দ্রাদি ভক্তসঙ্গে কীর্তনানন্দে- সমাধিমন্দিরে;  

ভাবাবস্থায় অন্তর্দৃষ্টি -- নরেন্দ্রাদির নিমন্ত্রণ ।

 শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে ভক্তসঙ্গেঃ                                                                                 ৫২১

ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে রাম, বাবুরাম, মাস্টার, চুনি, অধর, ভবনাথ, নিরঞ্জন প্রভৃতি ভক্তসঙ্গে; শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম-সমন্বয়; ভক্তসঙ্গে সংকীর্তনানন্দে -- ভক্তসঙ্গে নৃত্য; প্রবৃত্তি না নিবৃত্তি -- অধরের কর্ম -- বিষয়ীর উপাসনা ও চাকরি; চৈতন্যদেব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও লোকমান্য; ঠাকুর দক্ষিণেশ্বর-মন্দিরে নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে;  

নারাণের জন্য ঠাকুরের ভাবনা -- কোন্নগরের ভক্তগণ -- শ্রীরামকৃষ্ণের সমাধি ও নরেন্দ্রের গান; নরেন্দ্রাদির শিক্ষা -- বেদ-বেদান্তে কেবল আভাস; নরেন্দ্রের ভক্তি -- যদু মল্লিকের বাগানে ভক্তসঙ্গে শ্রীগৌরাঙ্গের ভাব; শ্রীযুক্ত রাখালের জন্য চিন্তা -- যদু মল্লিক -- ভোলানাথের এজাহার; দক্ষিণেশ্বরে মহেন্দ্র, রাখাল, রাধিকা গোস্বামী প্রভৃতি ভক্তসঙ্গে; শ্রীমুখ-কথিত চরিতামৃত -- ঠাকুরের নানা সাধ; ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত রাধিকা গোস্বামী; ছোকরা ভক্তদের সঙ্গে আনন্দ -- মা-কালীর আরতিদর্শন ও চামর ব্যজন -- মায়ে-পোয়ে কথা -- "কেন বিচার করাও";হাজরা মহাশয়; পূর্বকথা -- শ্রীরামকৃষ্ণের পুরাণ, তন্ত্র ও বেদ মতের সাধনা; পূর্বকথা -- শম্ভু মল্লিকের অনাসক্তি -- মহাপুরুষের আশ্রয় ।

শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে ও কলিকাতায় চৈতন্যলীলা-দর্শনঃ                                                   ৫৬৩

রাখাল, নারাণ, নিত্যগোপাল ও ছোটগোপালের সংবাদ; ন্যাংটাবাবার শিক্ষা -- ঈশ্বরলাভের বিঘ্ন অষ্টসিদ্ধি; শ্রীরামকৃষ্ণের জ্ঞানোন্মাদ ও জাতি বিচার; হাতিবাগানে ভক্তমন্দিরে -- শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের সেবা; নাট্যালয়ে চৈতন্যলীলা -- শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ; চৈতন্যলীলাদর্শন -- গৌরপ্রেমে মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ; নাট্যালয়ে নিত্যানন্দবংশ ও শ্রীরামকৃষ্ণের উদ্দীপন; গৌরাঙ্গপ্রেমে মাতোয়ারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ।

 

সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রীরামুকৃষ্ণ -- দুর্গাপূজা দিবসেঃ                                                                 ৫৭৬

সাধারণ ব্রাহ্মসমাজ-মন্দিরে মাস্তার,হাজ্রা,বিজয়,কেদার সঙ্গে; বিজয় গোস্বামীর প্রতি উপদেশ ।

 

রামের বাটীতে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণঃ                                                                                       ৫৮১

মহাষ্টমী দিবসে বিজয়,কেদার,নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে-

ঠাকুরের প্রারথনা-How to Pray.

 

দক্ষিণেশ্বরে নবমীপূজা দিবসে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণঃ                                                                     ৫৮৮

ভবনাথ নরেন্দ্র প্রভৃতি সঙ্গে; শ্রীরামকৃষ্ণের সমাধিস্থ- সমাধি ও নৃত্য; নরেন্দ্র প্রভৃতিকে স্ত্রীলোক লইয়া সাধন নিষেধ; বামাচার নিন্দা; ঈশ্বর অভিভাবক -- শ্রীরামকৃষ্ণের

মাতৃভক্তি -- সংকীর্তনানন্দে

 

শ্রীরামকৃষ্ণের অধরের বাড়ি আগমন ও ভক্তসঙ্গে কীর্তনানন্দ:                                                         ৫৯৮

কেদার, বিজয়, বাবুরাম, নারাণ, মাস্টার, বৈষ্ণবচরণ; ভক্তসঙ্গে কীর্তনানন্দে; বিজয় প্রভৃতির সঙ্গে সাকার-নিরাকার কথা -- চিনির পাহাড় .

 

ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে লাটু, মাস্টার, মণিলাল, মুখুজ্জে প্রভৃতি ভক্তসঙ্গে ও কলুটোলায় কীর্তনানন্দে:                                                                                                                 ৬০৩

ব্রাহ্ম মণিলালকে উপদেশ-বিদ্বেষভাব ত্যাগ কর; আচার্যের কামিনী-কাঞ্চনত্যাগ, তবে লোকশিক্ষার অধিকার -- সন্ন্যাসীর কঠিন নিয়ম -- ব্রাহ্ম মণিলালকে শিক্ষা;  শ্রীরামকৃষ্ণের বালকের অবস্থা; পূর্বকথা -- লক্ষ্মীনারায়ণের দশ হাজার টাকা দিবার কথায় শ্রীরামকৃষ্ণের অচৈতন্য হওয়া -- সন্ন্যাসীর কঠিন নিয়ম; কর্মত্যাগ কখন? ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার; ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলুটোলায় শ্রীযুক্ত নবীন সেনের বাটীতে ব্রাহ্মভক্তসঙ্গে কীর্তনানন্দে ।

শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে -- বাবুরাম, মাস্টার, নীলকণ্ঠ, মনোমোহন প্রভৃতি ভক্তসঙ্গেঃ                       ৬১৯

হাজরা মহাশয় -- অহেতুকী ভক্তি; ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদ্বয় সঙ্গে -- ঠাকুরের পরমহংস অবস্থা; ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও 'কামিনী' -- সন্ন্যাসীর কঠিন নিয়ম; শ্রীরামকৃষ্ণ, কেশব ও ব্রাহ্মসমাজ -- সমন্বয় উপদেশ; নীলকণ্ঠ প্রভৃতি ভক্তগণসঙ্গে সংকীর্তনানন্দে; দক্ষিণেশ্বরে বেদান্তবাগীশ -- ঈশান প্রভৃতি ভক্তসঙ্গে;  

স্ত্রীলোক লইয়া সাধন -- শ্রীরামকৃষ্ণের পুনঃ পুনঃ নিষেধ; পুরুষপ্রকৃতিবিবেক যোগ -- রাধাকৃষ্ণ, তাঁরা কে? আদ্যাশক্তি; ঈশানকে উপদেশ -- ভক্তিযোগ ও কর্মযোগ -- জ্ঞানের লক্ষণ; নিবৃত্তিমার্গ -- ঈশ্বরলাভের পর কর্মত্যাগ; শ্রীরামকৃষ্ণের সব কামনা ত্যাগ -- কেবল ভক্তি কামনা; শ্রীরামকৃষ্ণ ও কর্মকাণ্ড -- কর্মকাণ্ড কঠিন তাই ভক্তিযোগ; শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিশায় ভক্তসঙ্গে;

দক্ষিণেশ্বরে ৺কালীপূজা মহানিশায় শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে;

ভজনানন্দে; কালীপূজা রাত্রে সমাধিস্থ -- সাঙ্গোপাঙ্গ সম্বন্ডহে দৈববাণী।

ঠাকুর শ্রীরামকৃষ্ণের সিঁথির ব্রাহ্মসমাজে ও বড়বাজারের মারোয়াড়ী ভক্তমন্দিরে গমনঃ                             ৬৫৬

সিঁথির ব্রাহ্মসমাজে বিজয়কৃষ্ণ প্রভৃতি ব্রাহ্মভিক্তদিগকে উপদেশ ও তাঁহাদের সহিত আনন্দ; হরিকথা প্রসঙ্গে -- ব্রাহ্মসমাজে নিরাকারবাদ; ব্রাহ্মভক্তসঙ্গে -- ব্রাহ্মসমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা; ব্রাহ্মসমাজ -- কেশব ও নির্লিপ্ত সংসার –

সংসারত্যাগ; আমমোক্তারী দাও -- গৃহস্থের কর্তব্য কতদিন? অহংকার ও সদরওয়ালা; শ্রীরামকৃষ্ণ সংকীর্তনানন্দে; বিজয়ের প্রতি উপদেশ; মা -- কালী ব্রহ্ম -- পূর্ণজ্ঞানের পর অভেদ; ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড়বাজারে মারোয়াড়ী ভক্তমন্দিরে,--

অবতার কি এখন নাই?;বড়বাজারে অন্নকূট-মহোৎসব মধ্যে -- ৺ময়ূরমুকুটধারীর পূজা ।

 

দক্ষিণেশ্বর-মন্দিরে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণঃ                                                                               ৬৭৯

মনোমোহন,মহিমা প্রভৃতি ভক্তসঙ্গে; সেবক সন্নিকটে -- হৃদয় দণ্ডায়মান; ভক্তসঙ্গে -- নানাপ্রসঙ্গে -- ভাব মহাভাবের গূঢ় তত্ত্ব; সন্ন্যাস ও গৃহস্থাশ্রম -- ঈশ্বরলাভ ও ত্যাগ -- ঠিক সন্ন্যাসী কে?;গৃহস্থাশ্রমকথা-প্রসঙ্গে -- নির্লিপ্ত সংসারী; বেদান্তবিচারে -- মায়াবাদ ও শ্রীরামকৃষ্ণ; মাতৃসেবা ও শ্রীরামকৃষ্ণ -- হাজরা মহাশয়; সন্ধ্যাসঙ্গীত ও ঈশান সংবাদ; সেবক-হৃদয়ে; সন্ন্যাসী সঞ্চয় করিবে না -- ঠাকুর 'মদগত-অন্তরাত্মা;স্ব-স্বরূপে থাকা কিরূপ -- জ্ঞানযোগ কেন কঠিন; সংকীর্তনানন্দে; সেবকসঙ্গে

 

ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রহ্লাদচরিত্রাভিনয় দর্শনে স্টার থিয়েটারে:                                                             ৭১১

শ্রীরামকৃষ্ণ সমাধিমন্দিরে; ভক্তসঙ্গে ঈশ্বরকথাপ্রসঙ্গে; ঈশ্বরদর্শনের উপায় – ব্যাকুলতা; সত্ত্বগুণ এলে ঈশ্বরলাভ -- "সচ্চিদানন্দ না কারণানন্দ।"

 

দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও 'দেবী চৌধুরাণী পাঠঃ                                                               ৭১৯

পঞ্চবটীমূলে ভক্তসঙ্গে; নিষ্কামকর্ম ও শ্রীরামকৃষ্ণ -- ফল সমর্পণ ও ভক্তি; ঈশ্বরদর্শনের উপায় -- শ্রীমুখ-কথিত চরিতামৃত; পঞ্চবটীমূলে শ্রীরামকৃষ্ণ -- অবতারের 'অপরাধ' নাই ।

উপক্রমণিকা

                                 ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত

[শ্রীরামকৃষ্ণের জন্ম - পিতা ক্ষুদিরাম ও মাতা চন্দ্রমণি - পাঠশালা - ৺রঘুবীর সেবা - সাধুসঙ্গ ও পুরাণ শ্রবণ - অদ্ভুত জ্যোতিঃদর্শন - কলিকাতায় আগমন ও দক্ষিণেশ্বর কালীবাড়িতে অদ্ভুত ‘ঈশ্বরীয়’ রূপদর্শন - ঠাকুর উন্মাদবৎ - কালীবাড়িতে সাধুসঙ্গ - তোতাপুরী ও ঠাকুরের বেদান্ত শ্রবণ - তন্ত্রোক্ত ও পুরাণোক্ত সাধন - ঠাকুরের জগন্মাতার সহিত কথাবার্তা - তীর্থদর্শন - ঠাকুরের অন্তরঙ্গ - ঠাকুর ও ভক্তগণ - ঠাকুর ও ব্রাহ্মসমাজ - হিন্দু, খ্রীষ্টান, মুসলমান ইত্যাদি সর্বধর্ম-সমন্বয় - ঠাকুরের স্ত্রীলোক ভক্ত - ভক্ত-পরিবার।]


ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলী জেলার অন্তঃপাতী কামারপুকুর গ্রামে এক সদ্‌ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়াতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ (আরামবাগ) হইতে চার ক্রোশ১ পশ্চিমে, আর বর্ধমান হইতে ১২।১৩ ক্রোশ দক্ষিণে।

ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে:

অম্বিকা আচার্যের কোষ্ঠী। এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়, ৩রা কার্তিক ১২৮৬, ইংরেজী ১৮৭৯। উহাতে জন্মদিন লেখা আছে ১৭৫৬ শক, ১০ই ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্বভাদ্রপদ নক্ষত্র। তাঁহার গণনা ১৭৫৬।১০।৯।৫৯।১২।

ক্ষেত্রনাথ ভট্টের ১৩০০ সালে গণনা, ১৭৫৪।১০।৯।০।১২। এই মতে ১৭৫৪ শক, ১০ই ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্বভাদ্রপদ - সব মিলে। ১২৩৯ সাল, ২০শে ফেব্রুয়ারি ১৮৩৩। লগ্নে রবি চন্দ্র বুধের যোগ।২ কুম্ভরাশি। বৃহস্পতি শুক্রের যোগহেতু, “সম্প্রদায়ের প্রভু হইবেন।” 

নারায়ণ জ্যোর্তিভূষণের নূতন কোষ্ঠী (মঠে প্রস্তুত)। এ-গণনা অনুসারে ১২৪২ সালে, ৬ই ফাল্গুন বুধবার; ১৮৩৬, ১৭ই ফেব্রুয়ারি৩ ভোর রাত্রি ৪টা ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, ত্রিগ্রহের যোগ, নক্ষত্র - সব মিলে। কেবল অম্বিকা আচার্যের লিখিত ১০ই ফাল্গুন হয় না। ১৭৫৭।১০।৫।৫৯।২৮।২১।

বর্তমানে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের গৃহ

                             বর্তমানে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের গৃহ 

ঠাকুর মানব-শরীরে ৫১/৫২ বৎসর কাল ছিলেন।৪

ঠাকুরের পিতা ৺ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা ৺চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাঁহাদের দেরে নামক গ্রামে                     

Foot Note:

কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের গৃহ


                         কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের গৃহ


১।  এক ক্রোশ = প্রায় ২ মাইল = প্রায় ৩ কিমি

২। লগ্নে রবি চন্দ্র বুধের যোগ - শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত ১৫ই জুলাই ১৮৮৫ দ্রষ্টব্য

৩। ইংরেজী মতে ১৮ ই ফেব্রুয়ারি

৪। প্রায় ৫০ বছর ৬ মাস

বাস ছিল। কামারপুকুর হইতে দেড় ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন।

ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া ৺রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্যপূজা করিতেন। পাঠশালে। “শুভঙ্করী ধাঁধাঁ লাগত”।

নিজে গান গাহিতে পারিতেন - অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন। বাল্যকালাবধি সদানন্দ। পাড়ায় আবালবৃদ্ধবনিতা সকলেই তাঁহাকে ভালবাসিতেন।

বাড়ির পাসে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা - সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাঁহাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন, তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভাগবত-কথা - সমস্ত হৃদয়ঙ্গম করিলেন।

একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুড়ে যাইতেছিলেন। তখন ১১ বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতিঃ দর্শন করিয়া বাহ্যশূন্য হয়েন। লোকেরা বলিল, মূর্ছা - ঠাকুরের ভাবসমাধি হইয়াছিল।

৺ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাঁহার বয়স ১৭/১৮ হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুজ্যের বাড়িতে থাকিয়া, পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন।

রাণী রাসমণি কলিকাতা হইতে আড়াই ক্রোশ দূরে, দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। ১২৬২ সাল ১৮ই জৈষ্ঠ, বৃহস্পতিবার, স্নানযাত্রার দিন।(ইংরেজী ৩১শে মে, ১৮৫৫ খ্রীষ্টাব্দ)১। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজাকার্যে নিযুক্ত হইলেন। তখন তাঁহার বয়স ২১/২২ হইবে। মধ্যমভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। তাঁহার দুই পুত্র - শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী।

Foot Note:

১। এ-সমস্ত রানী রাসমণির কালীবাড়ির বিক্রি কবালা [বিক্রির দলিল] হইতে লওয়া হইয়াছে:
      Deed of Conveyance, Date of purchase of the temple grounds, 6th September, 1847. Date of Registration, 27th August, 1861; price of the Dinajpur Zamindari which supports the Temple, Rs. 2,26,000.

ভগবৎ প্রসঙ্গরত শ্রীরামকৃষ্ণকে নরেনের পর্যবেক্ষণ                                             ভগবৎ প্রসঙ্গরত শ্রীরামকৃষ্ণকে নরেনের পর্যবেক্ষণ

দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির (ঘোষ), নবীন (মুন্সী), নীলকন্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গামাতার শ্রীবৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধাজ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই।

অন্তরঙ্গ ভক্তেরা আসিবার আগে কৃষ্ণকিশোর, মথুর, শম্ভু মল্লিক, নারায়ণ শাস্ত্রী, ইঁদেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন। বর্ধমানের রাজার সভাপন্ডিত পদ্মলোচন, আর্যসমাজের দয়ানন্দও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং সিওড় শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তেরা তাঁহাকে দেখিয়াছেন।

ব্রাহ্মসমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালী (বসু), প্রতাপ, শিবনাথ, অমৃত ত্রৈলক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন; ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাঁহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাঁহার বাটীতে ও উপাসনাকালে আদি ব্রাহ্মসমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্মমন্দির ও সাধারণসমাজ - উপাসনাকালে - দেখিতে গিয়াছিলেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্মভক্তসঙ্গে কত আনন্দ করিতেন। কেশবও সর্বদা, কখন ভক্তসঙ্গে, কখন বা একাকী আসিতেন।

কালনাতে ভগবান দাস বাবাজীর সঙ্গে দেখা হইয়াছিল ঠাকুরের সমাধি আবস্থা দেখিয়া বলিয়াছিলেন - আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনিই উপযুক্ত।

ঠাকুর সর্বধর্ম-সমন্বয়ার্থ বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লা মন্ত্রজপ ও যীশুখ্রীষ্টের চিন্তা করিয়াছিলেন। যে-ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যীশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন, এ-ছবিও ছিল। এখনও সে-ঘরে গেলে দেখিতে পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তেরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন, দেখা যায়।

একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, “মা তোর খ্রীষ্টান ভক্তেরা তোকে কিরূপে ডাকে দেখব, আমায় নিয়ে চ।” কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বারদেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, “আমি খাজাঞ্চীর ভয়ে ভিতরে গিয়া বসি নাই - ভাবলাম, কি জানি যদি কালীঘরে যেতে না দেয়।”

Foot Note:

বর্তমানে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের পৈতৃক গৃহ

ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও “গোপালের মা” বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা-জ্ঞানে পূজা করিতেন। কেবল যত দিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা-বোধ হয়, যত দিন না ঈশ্বরে শুদ্ধাভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন। এমন কি পরম ভক্তিমতী হইলেও তাঁহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, “মা, আমার ভিতরে যদি কাম হয়, তাহলে কিন্তু মা গলায় ছুরি দিব।”

বর্তমানে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের পৈতৃক গৃহ


ঠাকুরের ভক্তেরা অসংখ্য - তাঁহারা কেহ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত আছেন - সকলের নাম করা অসম্ভব। শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে। বাল্যকালে অনেকে - রামকৃষ্ণ, পতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেন ইত্যাদি; ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন। এক্ষণে তাঁহারাও ঠাকুরের সেবক।

   লীলা সংবরণের পর তাঁহার কত ভক্ত হইয়াছেন ও হইতেছেন। মাদ্রাজ, লঙ্কাদ্বীপ, উত্তর-পশ্চিম, রাজপুতনা, কুমাউন, নেপাল, বোম্বাই, পাঞ্জাব, জাপান; আবার আমেরিকা, ইংলণ্ড - সর্বস্থানে ভক্ত-পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে।

(জন্মাষ্টমী ১৩১০)

Foot Note:

জন্মাষ্টমী ১৩১০